শীতের প্রথম রসে

খেজুরেরখাঁটি গুড়

গাছির হাঁড়ি থেকে উঠোনের চুলা হয়ে সরাসরি আপনার ঘরে। পাঁচ রকম গুড়, এক ঠিকানায়।

কম্বো৳৯৯৯২.৫ কেজি
অর্ডার করতে চাই ক্যাশ অন ডেলিভারি · কম্বোতে ডেলিভারি চার্জ ফ্রি
এক দিনের গল্প

রস থেকে গুড়

নিচে নামতে থাকুন, রসের ফোঁটাও নামবে।

বিকেল ৪টা

গাছ চাঁছা

গাছি কোমরে দড়ি বেঁধে উঠে যান, গাছের মাথা চেঁছে বাঁশের নল আর মাটির হাঁড়ি বেঁধে দেন।

খেজুর গাছে উঠে গাছ চাঁছছেন গাছি
ভোর ৫টা

হাঁড়ি নামানো

সারা রাত ফোঁটা ফোঁটা জমা ঠান্ডা রস, কুয়াশা থাকতেই বাঁকে করে বাড়ির পথে।

কুয়াশা ভোরে বাঁকে রসের হাঁড়ি নিয়ে পথে গাছি
সকাল ৭টা

চুলায় জ্বাল

কাঠের আগুনে ঘণ্টার পর ঘণ্টা নেড়ে নেড়ে রস ঘন হয়। তারপর কোনোটা ঝোলা, কোনোটা পাটালি।

উঠোনের মাটির চুলায় রস জ্বাল দেওয়া হচ্ছে
তারপর, আপনার ঘরে

পিঠার উপর গুড়

ভাপা পিঠা, পায়েস, শীতের সকালের চা। গুড়টা খাঁটি হলে স্বাদটাই আলাদা।

ভাপা পিঠার উপর ঝোলা গুড় ঢালছেন একজন মা

খেজুর রসের হাঁড়ি নামে,
মৌ-মৌ ঘ্রাণ সারা গ্রামে

অগ্রহায়ণ থেকে মাঘ · বছরে শুধু এই তিন মাস
খেজুর গাছ, গাছি, মৌচাক, কলসি কাঁখে বধূ আর নৌকার টেরাকোটা নকশা

আমাদের তাকেপাঁচ রকম গুড়

পাশে সরিয়ে
দেখুন →
সবচেয়ে বেশি যেটা নেন সবাই

পাঁচ রকম,
এক ঝুড়িতে

প্রতিটা ৫০০ গ্রাম করে, মোট ২.৫ কেজি

ঝুড়িতে পাঁচ রকম খেজুরের গুড়
কম্বো দাম৳৯৯৯২.৫ কেজি
আলাদা কিনলে (৫ রকম × হাফ কেজি)৳১,০০৫ + ডেলিভারি
কম্বোতে নিলে৳৯৯৯, ডেলিভারি ফ্রি
আপনার সাশ্রয়৳৮৬–১০৬
🚚 ডেলিভারি চার্জ লাগবে না

আমাদের নিজেদের তোলা ছবি

আমাদের আসল গুড়

এই গুড়ই প্যাক হয়ে যায় আপনার ঠিকানায়।

ঝুড়িতে পাঁচ রকম গুড়, নাম লেখাপাঁচ রকম, এক ঝুড়ি
জারে ঝোলা গুড়, চামচে তোলাঝোলা গুড়
গোল পাটালিগোল পাটালি
ফয়েল পাটালিফয়েল পাটালি
বীজগুড়বীজগুড়
← পাশে সরিয়ে সবগুলো দেখুন →
Facebook পেজের কমেন্ট, যেমন আছে তেমন

ক্রেতারা যা বলছেন

এর আগে তিন কেজি নিয়েছিলাম গুড়, খুব ভালো লেগেছে। আমায় ৬ কেজি দিবেন।
— Md Edrisআবার অর্ডার: ৩ কেজি → ৬ কেজি
Md Edris: আগে তিন কেজি নিয়েছিলাম, খুব ভালো লেগেছে, এবার ছয় কেজি লাগবে
বিসমিল্লাহ এন্টারপ্রাইজ: গুড় আজকে হাতে পেয়েছি, খুবই সুন্দর, কথার সাথে কাজের মিল আছে
Zakaria Hossain: ঝোলা গুড়টা খুব ভালো লেগেছে, এখন চকলেট গুড় অর্ডার করতে চাচ্ছি
আরও ২টা কমেন্ট দেখুন ↓
Sadiya Afrin: আমার একজন আপনার অনেক সুনাম করেছেন, তাই আমিও ৬ কেজি গুড় নিব
SH Mahmud: গুড় নিয়েছি সত্যিই অনেক সুন্দর, কয়দিন পরে আবার অর্ডার করবো
কম্বো ৳৯৯৯ · ২.৫ কেজি · ডেলিভারি চার্জ ফ্রি

গুড় বিলাস মানে আমাদের কাছে শীতের সকাল: উঠোনে চুলা, তাফালে রস, আর সারা বাড়িতে মৌ-মৌ ঘ্রাণ। খেজুর গাছের রস জ্বাল দিয়েই আমাদের গুড়। মৌসুম মাত্র তিন মাস, তাই যতদিন রস, ততদিনই গুড়।

— মৌ - গুড় বিলাস

গুড় দিয়ে কী করবেন

মায়ের রান্নার খাতা থেকে
  1. ১. গুড়ের চা — চিনির বদলে এক চামচ দানাদার ঝোলা
  2. ২. ভাপা পিঠা — গরম পিঠায় ঝোলা গুড় ঢেলে
  3. ৩. পায়েস — শেষে গোল পাটালি ভেঙে দিন
  4. ৪. মুড়ি-পাটালি — বিকেলে ফয়েল পাটালির টুকরো
  5. ৫. রুটি-গুড় — সকালের রুটিতে ঝোলা গুড়
  6. ৬. এমনি খান — চামচে তুলে বীজগুড়
টিপ: পায়েসে গুড় দিন চুলা থেকে নামিয়ে, দুধ ফাটবে না।

চিনির বদলে
গুড় কেন?

একই মিষ্টি, কিন্তু রস থেকে, আগুনে ধীরে জ্বাল দিয়ে।

তাই এবার শীতে, চিনিকে একটু ছুটি দিন।

যা জানতে চান

অর্ডারের আগে সবাই যা জিজ্ঞেস করেন

কম্বোতে ঠিক কী কী পাব?

ঝোলা গুড়, দানাদার ঝোলা, গোল পাটালি, ফয়েল পাটালি আর চকলেট/বীজগুড়। প্রতিটা ৫০০ গ্রাম করে, মোট ২.৫ কেজি। দাম ৳৯৯৯, ডেলিভারি চার্জ লাগবে না।

টাকা কখন দেব?

পার্সেল হাতে পেয়ে, দেখে তারপর টাকা দেবেন (ক্যাশ অন ডেলিভারি)।

ডেলিভারি চার্জ কত?

কম্বোতে ফ্রি। আলাদা আইটেম নিলে ঢাকার ভিতরে ৳৮০, ঢাকার বাইরে ৳১০০।

কতদিনে হাতে পাব?

অর্ডারের পর আমরা ফোন করে কনফার্ম করি, তখনই আপনার এলাকায় কবে পৌঁছাবে তা জানিয়ে দিই।

খাঁটি গুড় চিনব কীভাবে?

খাঁটি খেজুর গুড়ের রং লালচে-বাদামি, ঘ্রাণে খেজুর রসের মিষ্টি গন্ধ থাকে, মুখে দিলে ধীরে গলে যায়। খুব ঝকঝকে হলুদ বা পাথরের মতো শক্ত হলে সন্দেহ করুন।

কীভাবে রাখলে ভালো থাকে?

ঝোলা, দানাদার আর বীজগুড় মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। পাটালি শুকনো, ঠান্ডা জায়গায় বায়ুরোধী পাত্রে রাখুন। ভেজা চামচ ঢোকাবেন না।

আপনার পার্সেল

নিচে বেছে নিন, ঠিকানা দিন। আমরা ফোন করে কনফার্ম করব।

⏳ মৌসুম মাত্র তিন মাস · রস ফুরালে গুড়ও ফুরায়

মৌ - গুড় বিলাস

পার্সেল ট্যাগ · খেজুরের গুড়
ক্যাশ অন
ডেলিভারি
কী কী নেবেন
এই নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করা হবে।
গুড়ের দাম৳০
ডেলিভারি চার্জ—
সব মিলিয়েগুড় হাতে পেয়ে টাকা দেবেন৳০
অর্ডার করলে WhatsApp-এ আপনার অর্ডারের বিবরণ চলে যাবে।
আমাদের প্রতিনিধি ফোন করে কনফার্ম করবেন।
✓

ধন্যবাদ!

অর্ডারের বিবরণ WhatsApp-এ পাঠানো হয়েছে। খুব শিগগির আমরা ফোন করে কনফার্ম করব।

কম্বো ৳৯৯৯২.৫ কেজি · ডেলিভারি চার্জ ফ্রি
অর্ডার করুন